ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ
সারাদেশ

ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মুকুলের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: দৌলতখানে অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন শেষে ভবানীপুর, সৈয়দপুর, হাজীপুর ও মদনপুর ইউনিয়নের ৫০টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন। গত ৫ আগস্ট অতি জোয়ারের প্রভাবে ওই তিন ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু।

আলী আজম মুকুল এমপি বলেন, ‘উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে দৌলতখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়। যার ফলে শত শত পরিবারের ফসল, মাছসহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার যেন ফের ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা