নিরীহ পরিবারের চলাচলের পথ দখলে রাখার অভিযোগ 
সারাদেশ

নিরীহ পরিবারের চলাচলের পথ দখলে রাখার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): মোংলা পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি নিরীহ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল বারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই এলাকার আরো কয়েক ব্যক্তির ভূমিদখল ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে থানায় একাধিক লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

থানায় দাখিলকৃত অভিযোগ ও জিডিতে জানা গেছে, কেওড়াতলা এলাকায় একই ব্যক্তির কাছ থেকে জমি কেনেন কবির হোসেন ও অভিযুক্ত আব্দুল বারী। এরপর প্রভাবশালী বারী কেনা জমির পাশের রাস্তার জায়গাটুকুও দখল করে নেন। এদিকে জমি কেনার পর মৃত্যু হয় কবির হোসেনের। তার অসহায় স্ত্রী সন্তান বাড়ির পেছনের অংশে বসবাস করতে থাকেন। তাদের কেনা জমির দলিলে তিন ফুট রাস্তার উল্লেখ থাকলেও জোরপূর্বক সেটি দখল করে রেখেছেন প্রভাবশালী আবদুল বারী।

ন্যায়বিচার আর চলাচলের রাস্তা পেতে অন্য বাসিন্দা মরহুম নুর ইসলামের স্ত্রী সূর্য্য বানু লিখিত অভিযোগ করেছেন মোংলা থানায়।

একই এলাকার বাসিন্দা দন্ত চিকিৎসক মো. নুরুল ইসলামের মালিকানাধীন জমিও জোরপূর্বক দখল নিতে তার সঙ্গে প্রতিনিয়ত বিবাদ তৈরি করছেন বারী। এমন দাবি করে তিনিও মোংলা থানায় লিখিত অভিযোগ করেন। আরেক বাসিন্দা মো. শাহাদাৎ হোসেনের জমি দখলে নিতে তার সঙ্গেও দীর্ঘদিন বিরোধ তৈরি করে তাকেও নানা হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে মো. আব্দুল বারী ও তার দুই সন্তান নাইম মোল্লা ও হোসাইন মোল্লার বিরুদ্ধে মোংলা থানায় জিডি করেছেন তিনি।

অভিযোগকারীরা বলেন, ‘আবদুল বারী মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগে চাকরি করতেন। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। এলাকায় তিনি একটি শক্তিশালী ভূমিদস্যু বাহিনী তৈরি করেছেন। লালন-পালন করেন কিছু মাদকসেবী। তার অত্যাচারে আমাদের মতো অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তার অত্যাচার থেকে রক্ষা পেতে আমরা থানা পুলিশের সহায়তা চেয়েছি। পুলিশের নির্দেশনাও মানছেন না প্রভাবশালী আব্দুল বারী।’

মোংলা থানার এসআই অমিত কুমার বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে বাদী-বিবাদীকে ডেকে তাদের কাগজপত্র দেখেছি। অভিযোগকারী সূর্য্য বানুর দলিলে চলাচলের রাস্তার কথা উল্লেখ রয়েছে। জমি-জমা নিয়ে যেন কোনো বিরোধ সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা ছেড়ে তাদেরকে দলিল মোতাবেক মাপজোক করে নিতে বলা হয়েছে।’

আব্দুল বারী বলেন, দলিলে উল্লেখ থাকলেও তিনি রাস্তা দিতে পারবেন না। চলাচলে সমস্যা হলে সূর্য্য বানুর সম্পত্তি তার কাছে বিক্রি করে দিতে পারেন। এ বিষয়ে সংবাদ না করতে তিনিসহ ছাত্রদলের পরিচয় বহনকারী এক মাদকসেবীকে দিয়ে সাংবাদিকদের ম্যানেজের অপচেষ্টাও চালান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা