সারাদেশ

আবারও ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিনিয়ত মানুষজনদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। কিন্তু এ নির্দেশনার তোয়াক্কা করছেন না অনেকেই।

এবার এই করোনা আতঙ্কের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাজায় মানুষের ঢল নেমেছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজী ‘বড় হুজুর’ নামেই বেশি পরিচিত ছিলেন।

বার্ধক্যজনিত কারণে রোববার দুপুরে ভাদুঘরের নিজ বাড়িতে মারা যান মনিরুজ্জামান সিরাজী। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির ছিলেন।

বাদ আসর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিকেল ৪টা থেকেই ভাদুঘরে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মনিরুজ্জামান সিরাজীর নাতি মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সিরাজী।

জেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন জানাজায় অংশ নিতে। জানাজার কারণে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যে জানাজায় জনসমাগম সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, আমাদের যেটা করণীয় সেটা করেছি। তাদের বলেছি, সামাজিক দূরত্ব রেখে করতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে। সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল।

এর আগে লকডাউন ভেঙে গত ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজেও লাখো মানুষের সমাগম হয়েছিল। মাঠে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে জানাজায় অংশ নেন মানুষ। পরে জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণেই মরদেহ দাফন করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা