সাবমেরিনের লাইন কাটার দায়ে গ্রেপ্তার মেয়রের ভাই
সারাদেশ

সাবমেরিনের লাইন কাটার দায়ে মেয়রের ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লাসহ দুজনের বিরুদ্ধে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কাটার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার অন্য আসামি হলেন মাটি ব্যবসায়ী আবুল হোসেন।

এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ ৫ জনের নাম উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

প্রসঙ্গত, রোববার (৯ আগস্ট) অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলা হয় প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারাদেশে ইন্টানেটে ধীরগতি হয়ে পড়ে।

এরপর প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার দিকে স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা