রংপুরে লেগুনা-পিকআপ সংঘর্ষে আহত ৫
সারাদেশ

রংপুরে লেগুনা-পিকআপ সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীর তামপাট এলাকায় লেগুনা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের জাহেদুল হকের ছেলে রাসেল মিয়া (৩০), শালাইপুর উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৬), কাফ্রিখাল গ্রামের মৃত মজবির রহমানের ছেলে আব্দুল হাকিম (৪৮), বলদিপুকুর গ্রামের আফজাল হোসনের ছেলে স্বপন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর রংপুর-ঢাকা মহাসড়কের তামপাটে ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে মিঠাপুকুর থেকে নগরীর মডার্ন মোড়গামী যাত্রীবাহী লেগুনাটির সঙ্গে মডার্ন মোড় থেকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িগামী যাত্রীবাহী পিক-আপটির মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেট্রোপলিন পুলিশের তাজহাট থানার এসআই আল আমিন জানান, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। লেগুনা ও পিক-আপ জব্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা