খুলনায় জাতীয় শোক দিবসে শিশু চিত্রাংকন-আবৃত্তি প্রতিযোগিতা
সারাদেশ

খুলনায় জাতীয় শোক দিবসে শিশু চিত্রাংকন-আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা শাখা চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে।

চিত্রাংকন প্রতিযোগিতার ছবি বাড়ি থেকে এঁকে আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে খুলনা শিশু একাডেমির কার্যালয়ে জমা দিতে হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি বিভাগ যথাক্রমে- ‘ক’ বিভাগ প্লে ­ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম এবং ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত, খ ও গ বিভাগের বিষয়: ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’। সব বিভাগের মাধ্যম উন্মুক্ত।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবিতা ‘মুজিব ফিরে আসে’ এবং ‘খ’ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কবিতা ‘মুছে ফ্যালো মিছে অশ্রু তোমার’।

চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ বাই ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পেছনে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না। আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা