সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই বোতল দেশীয় মদসহ তাজুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (এমপি মোড়) থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ।

আটককৃত তাজুল ইসলাম ওই ইউনিয়নের সেনিহারি গ্রামের মৃত আব্দুল আলী মাষ্টারের ছেলে। তিনি সেনিহারি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, অভিযুক্ত তাজুল ইসলাম রামনাথ বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে তল্লাশি করে দুই লিটারের দু'টা দেশীয় মদের বোতল পাওয়া যায়।

আরও পড়ুন: বজ্রপাতে ফার্নিচার মিস্ত্রি নিহত

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা