ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালকের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ হোসেনকে (৪৮) রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন : চালকদের সচেতন করলো ট্রাফিক পুলিশ!

বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে।

চট্টগ্রামের শিল্প পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সুলাইমান জানান, ঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় জিইসি মোড় থেকে বিস্ফোরণের মামলার আসামি পারভেজকে গ্রেফতার করা হয়। ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন : প্রাইভেট না পড়ায় নম্বর কম দিলে ব্যবস্থা

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কেশবপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৭ জন নিহত ও ৩৩ জন আহত হন।

বিস্ফোরণের ঘটনায় নিহতরা হলেন- লক্ষ্মীপুর কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে আব্দুল কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫), সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২) ও সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত মতি লাল শর্মার ছেলে প্রবেশ লাল শর্মা (৫৫)।

আরও পড়ুন : আটোরিকশা চালক হত্যায় গ্রেফতার ১

এ ঘটনায় বিস্ফোরণে নিহত আব্দুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৬ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।

রোকেয়া বেগম জানন, কারখানায় অর্থের অভাবে অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তা ও শ্রমিকদের ছাটাই করার কথা জানিয়েছিলেন তার স্বামী। বর্তমানে অদক্ষ ও অনভিজ্ঞ শ্রমিকরা কাজ করছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

এর মধ্যে ৪ ফেব্রুয়ারি কারখানার অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই বাদী রোকেয়া বেগম তার স্বামীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। সেখানে তার স্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার এজাহারে তিনি আরও জানান, কারখানা মালিকসহ অন্যান্য আসামিরা যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তারা কারখানায় বিপজ্জনকভাবে গ্যাস সরবরাহ করলেও দুর্ঘটনা মোকাবিলা করার মতো প্রশিক্ষিত জনবল রাখেননি।

আরও পড়ুন : প্রাইভেট না পড়ায় নম্বর কম দিলে ব্যবস্থা

এ মামলার আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা