সারাদেশ

প্রাইভেট না পড়ায় নম্বর কম দিলে ব্যবস্থা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 'আমি যোগদানের পর থেকেই দেখছি ফরিদপুর জেলায় শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ফরিদপুর জেলা শিক্ষার দিকে পিছিয়ে। আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। স্কুল টাইমে একটি ছেলে-মেয়েও যেন স্কুলের বাইরে ঘোরাফেরা না করে। যদি স্কুল টাইমে ছাত্র-ছাত্রীরা বাইরে দিয়ে ঘোরাঘুরি করে তবে ইউএনও এবং এসিল্যান্ডদের সেসব ছাত্র-ছাত্রীদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।'

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, 'শিক্ষকদের বলবো প্রাইভেট পড়ালে যদি শিক্ষার্থীরা বুঝে তাহলে শ্রেণি কক্ষেও বুঝবে। শ্রেণি কক্ষে বুঝেনা প্রাইভেটে বুঝে, এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকের নিকট প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার একটি সংস্কৃতি রয়েছে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিভাবকদের বলবো আপনাদেরও ভূমিকা রাখতে হবে, আপনাদেরও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করতে হবে।'

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ১১০

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃক এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মোশারেফ হোসাইন, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য রেহেনা বেগম, মহিলা অভিভাবক সদস্য মোসা. জেসমিন আক্তার, কো-অপ্ট সদস্য মো. মোতালেব মোল্যা, যুবলীগের যুগ্ম আহবায়ক শাফিউল্লাহ শাফি প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা