সারাদেশ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক তুহিন সরকার (২২) নামের এক যুবক।

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে সোমবার বিকেল ৫ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় সদরের মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার লোকজন মারধর করে তুহিন সরকারকে।

সে মোল্লাকান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থক। নিহত তুহিন ওই ইউনিয়নের বড় মোল্লাকান্দি গ্রামের আলমগীর সরকারের ছেলে।

আরও পড়ুন: ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ চলে আসছিলো।

ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে পুরাবাজার এলাকার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আশপাশ থেকে বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থক তুহিনকে তুলে নিয়ে যায় সাবেক ইউপি চেয়ারম্যান লোকজন। এরপর তুহিনকে মারধর করে ফেলে রেখে যায়।

আরও পড়ুন: সাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে রাত ৯ টার দিকে তাকে ঢাকায় রেফার্ড করে।

মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী বলেন, আমার সমর্থক হওয়ায় তুহিনের উপর ক্ষিপ্ত ছিলো সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার লোকজন। আর ওই ক্ষিপ্ততা থেকেই পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গেলে তুহিনকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আরও পড়ুন: উত্তর না দিয়েই চলে গেলেন বাইডেন

তুহনিকে মারধর করার অস্বীকার করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা। তিনি বলেন, ওই যুবক উগ্র চরিত্রের ছেলে ছিলো। শুনেছি কারা যেনো মারধর করেছে। তাতে ছেলেটি মারা গেছে। আমার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নেই।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, মারধরের শিকার এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। এ ঘটনায় জড়িত সবাই সদর উপজেলার। ঘটনায় ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা