সারাদেশ

হাসিমুখের উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: "মানবতার সেবায় আমাদের লক্ষ্য" এই স্লোগানটিকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় "হাসিমুখ"। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোঃ জুবায়েদ হোসেনের উদ্যোগে ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে কয়েকশত শিক্ষার্থী এর অধীনে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছে হাসিমুখের সদস্যবৃন্দ। সর্বমোট ৫০০ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করা হয়েছে আজকে।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকগণ এই সংগঠনটির পরামর্শক ও পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন। এই সংগঠনের মূল লক্ষ্যই হলো আর্ত মানবতার সেবায় সহায়তা করা। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। হাসিমুখের পক্ষ থেকে প্রতি বছর ঈদ উপলক্ষে জামা কাপড় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমনকি বন্যা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতিতেও এই সংগঠনটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ২০২২ সালের ২৪ ও ২৫ আগস্ট বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে একযোগে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। বিভিন্ন সময় বিনামূল্যে রক্তদান কর্মসূচীর আয়োজন করে থাকে সংগঠনটি। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করে তারা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ১১০

উল্লেখ্য "হাসিমুখ"এর সভাপতি হিসেবে বতমানে দায়িত্ব পালন করছেন মোঃ সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃতানজিল করিম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা