সারাদেশ

শরীয়তপুরে ঘুষের টাকাসহ বিসিক কর্মকর্তা গ্রেফতার

শরীয়তপুর (প্রতিনিধি) : শরীয়তপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকা সহ উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ধর্মঘটে ৬ মাসের কারাদণ্ড

দুদকের সম্বনিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরি অবস্থিত শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায়। সেখানে ১০০টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্লট রযেছে। বিসিকের উপ- ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

বিভিন্ন কৌশলে তিনি প্রতারনা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতেন। তার স্ত্রীর নামে বিসিকে প্লটও নিয়েছেন। এরমধ্যে মনির হোসেনের বিরুদ্ধে শিল্প মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ গ্রহন করার অভিযোগ ওঠে। একজন শিল্পপ্লটের মালিক দুর্নীতি দমন কমিশন (দুদক) লিখিত অভিযোগ করেন ।

ওই ব্যক্তি বৃহস্পতিবার বিসিক কর্মকর্তা মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এ সময় অভিযানে দুদক মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের সম্বনিত জেলা কার্যালয় মাদারীপুরের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের সম্বনিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে। ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপ ব্যবস্থাপকে আটক করা হয়। পরে প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

এ ব্যাপারে শরীয়তপুর বিসিকের শিল্পনগরী কর্মকর্তা অর্ক সরকার বলেন, দুদকের একটি দল আজকে দুপুরে আমাদের কার্যালয়ে কি অভিযোগে অভিযান চালিয়েছেন তা আমি বলতে পারব না। আমাদের উপ-ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা