ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

আরও পড়ুন : টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সভায় প্রধান অতিথি বলেন, জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা একজন ছাত্রের অপরিহার্য অংশ। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে এ জেলার খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলছে,

খাগড়াছড়ি জেলা বাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। শুরুতেই বিশ্বমানের খেলোয়াড়রা কেউ প্রতিষ্ঠিত ছিলেন না, তারা তাদের মেধা শ্রম এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে অবদানের জন্যই আজ তাদের অবস্থান শীর্ষে। তারা তাদের দেশকে বিশ্বের সামনে পরিচিত করে তুলেছেন।

আরও পড়ুন : বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বিশেষ করে এ জেলায় সমতলের মতো বড় শিল্পপতি নেই, তাই খেলাধুলার স্পন্সরও তেমন নেই। তাই বলে থমকে যাওয়া যাবে না। সবাইকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, খেলাধুলার প্রতি এক পা, দু পা করে এগিয়ে আসতে হবে, আমরা সকলে নিজেদের স্বর্ব সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, সহকারী কমিশনার মো. আনোয়ার হোসাইন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজউদ্দীন সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা