ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রধানমন্ত্রীর ফ্ল্যাটে থাকবে ৮০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ফ্ল্যাট পাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবার।

আরও পড়ুন : টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ প্রকল্পের আওতাধীন জামালখান ঝাউতলা সেবক কলোনির প্রথম তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শনে যান চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সেখানে ৩৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৪ তলাবিশিষ্ট নতুন ভবন। এ ভবনের ফ্ল্যাট পাবে ১৫০ টি সেবক পরিবার। ফ্ল্যাটগুলো কমন স্পেসসহ ৮০১ বর্গফুটের। প্রতিটি ফ্ল্যাটে থাকছে ২ টি বেডরুম, ২ টি বারান্দা, একটি করে লিভিং ডাইনিং, টয়লেট, শাওয়ার ও কিচেন।

আরও পড়ুন : ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, এক সময় পরিচ্ছন্নতাকর্মীরা ছিলেন সমাজের উপেক্ষিত শ্রেণি। প্রধানমন্ত্রী সমাজের এই প্রান্তিক গোষ্ঠীর আবাসনের অধিকার প্রতিষ্ঠায় এ মহতী প্রকল্প নেওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

উন্নয়নের সুফল যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও ভোগ করতে পারে সে জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমৃত্যু কাজ করে যাব।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনজুমান আরা, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা।

২৩০ কোটি টাকার এ প্রকল্পে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে চসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ৫ টি ভবন নির্মিত হচ্ছে।

আরও পড়ুন : পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না

এর মধ্যে পাথরঘাটা সেবক কলোনিতে ২ টি, জামাল খান ঝাউতলা সেবক কলোনিতে ১ টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১ টি ও সাগরিকায় ১টি। ৫টি ভবনে ঠাঁই হবে ৮০০ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা