সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলি ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না

নিহত শিশুর নাম- নাঈম মিয়া (৬)। নাঈম সাঘাটা উপজেলার নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু নাঈম কাঠালতলি ব্রিজের পূর্ব পাশে খেলছিলো। এরমধ্যে মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত ইজিবাইকটি শিশু নাঈমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মেয়ের শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে মা

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর গফুর মিয়া বলেন, ইজিবাইকটি ছিলো বেপরোয়া গতির। শিশু নাঈমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা