ছবি : সংগৃহিত
সারাদেশ

মেয়ের শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে মা

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার ডাকাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে এক শিশু শিক্ষার্থীর মা অনশনে বসেছেন।

আরও পড়ুন : পলাশবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী'র উদ্বোধন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার খালগোরা গাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনে থাকা শিশুর মা জানান, ৬ বছর আগে পূর্ব কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে নিয়ে আসা-যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদের (৫০) সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে তিনি গর্ভবতী হলে তাকে একাধিকবার গর্ভপাত করান ঐ শিক্ষক। তাদের কলমা হলেও কাবিন করেননি।

আরও পড়ুন : বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা প্রমাণ করুক

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ঐ নারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার নামে ধর্ষণ মামলা করছে। মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছেন।

প্রধান শিক্ষকের স্ত্রী তানিয়া বেগম জানান, আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্বামীকে ফাঁসাতে এই নারীকে দিয়ে এই নাটক করছে প্রতিপক্ষ।

আরও পড়ুন : বেসিস সফট এক্সপোতে দীপ্ত প্লে

সদর উপজেলা মৌকরণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম জানান, ‘শিক্ষক মো. আবদুর রশিদ দুটি বিবাহ করছেন। শুনেছি আরেকজন নারী স্ত্রীর দাবিতে অনশনে বসেছেন। প্রমাণ না থাকায় আমরা কিছু বলতে পারছি না।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা