ছবি : সংগৃহিত
সারাদেশ

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদক কারবারির বাড়ির পাশ থেকে রায়হান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসী আটক

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মর্জিনা নামের ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। নিহত রায়হান দেলদুয়ার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশে লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

আরও পড়ুন : আওয়ামীলীগের কোমর ভেঙ্গে গেছে

স্থানীয়দের ধারণা, মাদক কিনতে এলে দর নিয়ে ঝামেলা হওয়ায় মর্জিনার পরিবার ওই যুবককে হত্যা করে। ঘটনার পর থেকে মর্জিনার পরিবারের লোকজন পলাতক।

নিহতের পারিবার জানায়, রায়হান গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। মাঝে মধ্যে পুলিশ তাকে আটক করে। আবার জামিনে বেড়িয়ে এসে তিনি মাদক কারবার শুরু করেন। গত ১০/১২ দিন আগেও মর্জিনাকে পুলিশ আটক করে। তার তিন ছেলে রয়েছে। তাদের নামেও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন দুবলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

তিনি আরও জানান, মর্জিনা গত ১৫ দিন আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন। মরদেহ দেখে উত্তেজিত লোকজন মর্জিনার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। নিহত রায়হানের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা