সারাদেশ

উলিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, (প্রতিনিধি) : স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোন নিহত

শনিবার (২৫ফেব্রুয়ারী) উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলাটি প্রদর্শিত হয়।

উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২৭, উলিপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

এ সময় অন্যান্যদের মধ্যে রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রেজওয়ানুর হক, সিনিয়র সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুল রহমান সরকার, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর থানার সাব ইন্সপেক্টর আতিকুজ্জামান, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার, খামারী শাহাজালাল সরকার প্রমূখ। প্রদর্শনী শেষে খামারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা