সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোন নিহত

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন : ভোলায় দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কাজীপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিপি খাতুন (২৬) ও মুকুল হোসেন (৩০)। তারা কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের সন্তান। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কাজীপুরের দিকে যাচ্ছিল। পরে রিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বালুবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে তিন যাত্রী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চারজন এসেছিল। তবে লিপি খাতুন নামে একজনকে আমরা মৃত পেয়েছিলাম। বাকি তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বলেন, কাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত লিপি খাতুনের বড় ভাই মুকুল হোসেনকে আমরা মৃত পেয়েছি। তবে আহত বাকি দুজন অনেকটা শঙ্কামুক্ত।

আরও পড়ুন : বিদ্যালয়ের ওয়াশ ব্লকে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করা হলেও, পালিয়ে গেছেন ট্রাকচালক ও হেলপার।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা