সংগৃহীত ছবি
সারাদেশ

ইজিবাইক চালকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রেলওয়ে স্টেশনের পাশে একটি কালবার্টের নিচ থেকে রতন মিয়া (৩৫) নামে ১ ব্যটারিচালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদারীপুর জেলা আ’লীগের নেতা আটক

নিহত ব্যক্তি, নরসিংদী জেলার পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানান, সোমবার সকালে স্থানীয়রা কালবার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর দেয়। এর পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহীদুল্লাহ্ জানান, নিহত রতনের পরনে একটি জিন্স প্যান্ট এবং টি-শার্ট ছিলো। তার মাথার এক অংশে মস্তক বেরিয়ে গেছে। এছাড়াও তার ডান পা ভাঙা। এই আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ট্রেনের নিচে কাটা পড়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা