সারাদেশ

রিসোর্টের ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাহেরকুচি এলাকার অভিজাত ঢালী আম্বার নিবাস রিসোর্টের ময়লার বার্গারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বহুল প্রচলিত রাস্তার পাশে এক বছর আগে একটি নামমাত্র বাউন্ডারি দেয়াল নির্মাণ করে খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে ওই রিসোর্টের সমস্ত ময়লা আবর্জনা।

আরও পড়ুন : গাইবান্ধায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

এলাকাবাসী বলেন, এ সড়ক দিয়ে মধ্যপাড়া ইউনিয়নে ১৫ হাজার মতো লোক প্রতিদিন যাতায়াত করে থাকে। এছাড়াও স্কুল কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রীরাও যাতায়াত করে। কিন্তু রাস্তার পাশে উন্মুক্ত ময়লার বার্গার করায় নাকে ধরে যাতায়াত করতে গিয়েও, বমি আসে‌।

এছাড়াও স্হায়ীরা আরও বলেন, কয়েক মাস আগে ঢালী আম্বাস নির্বাস রির্সোটে বাসি ও পঁচা খাবারের জন্য লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। এরপরও তারা এলাকার পরিবেশ দূষণ করে চলছে প্রতিনিয়ত। এলাকার কতিপয় ব্যক্তির অভিযোগ তাদের জমি জোর করে দখলে নিয়ে ঢালী আম্বার নিবাসের মালিক নজরুল ইসলাম ঢালী এ ময়লা ফেলার স্তূপ নির্মাণ করেছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাহেরকুচি ঢালী আম্বার নিবাস রিসোর্টের উত্তর পাশ দিয়ে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সাথে সংযুক্ত হওয়া রাস্তার পাশেই নির্মাণ করা হয়েছে ঢালী আম্বার নির্বাসের ময়লা রাখার জন্য বাগার করেছে। রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা। যাতায়াতকারীরা নাকে আঙ্গুল দিয়ে চেপে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। উন্মুক্ত মায়লার ডাস্টবিন হতে পঁচা খাবার নিয়ে কাড়াকাড়ি চলছে কুকুর ও কাকের ‌। ওই দুর্গন্ধে ত্রাহীত্রাহী অবস্থা বিরাজ করছে ওই স্থানের চারপাশে। দুর্গন্ধ এতটাই প্রকট যে অনেক যাতায়াতকারীরা বমি করে দিচ্ছেন।

তবে, অনেকেই তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করলেও তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে ভয় পান। এলাকাবাসীর একটাই কথা সমস্যা তো প্রতিনিয়ত হয় কিন্তু কি করার আছে আমাদের।

আরও পড়ুন : নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্থানীয় জাহিদ বলেন, একটু আগে আমি এখান দিয়ে গেছি আমার বমি এসে পড়েছে। যাওয়ার কোন স্কোপ নেই। নাক ধরে গেলেও বমি এসে যাবে। মূল একটা রাস্তার পাশে এখানে মুরগির নাড়িভুড়ি সহ বিভিন্ন ময়লা ফেলানো হচ্ছে। যে কেউ এখান দিয়ে হাঁটলে তার এমনি বমির মতো হয়ে যায়।

ঘুরতে আসা শিহাব বলেন,অভিজাত রির্সোটের পাশে এভাবে ময়লা ফেলা এটা ভাবনার বিষয়। তাও মূল একটা রাস্তার পাশে এত পরিমান ময়লা-ফোলানো হচ্ছে যে এখান দিয়ে নাক ধরে হাঁটলেও যে কারো বমি এসে যাবে।

স্থানীয় রাসেল বলেন, অনেকবার তাকে বলা হয়েছে। কিন্তু সে কারো কথাই শোনে না। এখানে ময়লা ফেলে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

আরও পড়ুন : নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই

স্থানীয় লেবার শ্রমিক মুজিবুর বলেন, আমি এদিক দিয়া বড় ট্রাক নিয়ে যাওয়া আসা‌ করতাম। কিন্তু সে ( নজরুল ইসলাম ঢালী) আমাকে সরকারি রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যেতে আসতে বাঁধা দেয়। আর তিনি ময়লা ফেলছেন রাস্তার পাশে উন্মুক্ত জায়গায়, কেউ বলার সাহস পায়না।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা ময়লার বিষয়টি নিয়ে একাধিক বার বলেছি। তারা আশ্বাস দিয়েছেন সমাধান করবেন।অভিযুক্ত নজরুল ইসলাম ঢালী বলেন, মায়লার স্তূপ নির্মাণ কাজটি প্রক্রিয়াধীন এখনও শেষ হয়নি।

আরও পড়ুন : সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

এ ব্যাপারে জানতে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানের মুঠো ফোনে একাধিকবার ফোন করে তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। পরে, সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে, তিনি এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা