ছবি : সংগৃহিত
সারাদেশ

গাইবান্ধায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বাস, ট্রাক্টর ও ব্যাটারি চালিত ইজিবাইকের ত্রিমুখি সংঘর্ষে শান্ত মিয়া (১৮) ও সেলিম মিয়া (৩৮) নামে ২ ব্যক্তি নিহত হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

এসময় শাহারুল ইসলাম (৩৫), সবুজ মিয়া (৩১) মিজানুর রহমানসহ (৪৮) কমপক্ষে ৫ ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গড়েয়া গ্রামের রকিফুল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং একই উপজেলার নড়াইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে সেলিম মিয়া।

আরও পড়ুন : নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহনের একটি বাস, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক ও ট্রাক্টরের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে ২ জন যাত্রী নিহত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা