সারাদেশ

টেকনাফে রাজনীতির মাঠ উত্তপ্ত

টেকনাফ (প্রতিনিধি) : কক্সবাজার টেকনাফে বিএনপির কর্মসূচিতে আওয়ামীলীগের নেতা কর্মীরা ইট- পাটকেল নিক্ষেপ
ও গুলি ছুটছে বলে অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি চলার মধ্যে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দলের ১৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পরবর্তী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পুলিশ কড়াকড়ি চালালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘পদযাত্রা’ পালিত হয়। এসময় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোঁড়েন এবং গুলি চালান। পরে উভয় দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। হঠাৎ রাজনীতির মাঠ গরম হওয়ায় আমরা আতংকে আছি।

আরও পড়ুন: কেশবপুরে ‘ভাব বাংলাদেশ’র উদ্যোগে প্রশিক্ষণ

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের ‘শান্তি সমাবেশে’ বিএনপির নেতাকর্মীরা আগে হামলা চালান। আত্মরক্ষার্থে আমি উপরের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি। তাদের হামলায় আমাদের ১০-১২ দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

হামলার অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন শেষে ফিরছিলেন। এমন সময় ইউপি চেয়ারম্যান রাশেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেন তারা। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: কেশবপুরে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুই দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা গুলি চালিয়েছে এ তথ্য আজ ও পাইনি। এ বিষয়টি তদন্ত করতেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা