সারাদেশ

ঝালকাঠিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ির মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য এম মুনিরুজ্জামান মনির।

আরও পড়ুন: কেশবপুরে ‘ভাব বাংলাদেশ’র উদ্যোগে প্রশিক্ষণ

মনিরুজ্জামান মনির বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নতর রাষ্ট্রে পরিনত হবে। বিএনপি আবার ক্ষমতায় আসার জন্য নীল নকসা তৈরী করছে। জনগন বিএনপিকে প্রত্যাক্ষান করেছে। শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনে আসতে আহবান করছিল। সেদিন তিনি নির্বাচনে না এসে অরাজকতা সৃষ্টি করে ৩’শত মানুষকে হত্যা করেছে। ৫’শত স্কুল পুড়িয়ে ফেলেছে।

বিএনপিসহ বাংলাদেশের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। প্রগতিশীল সকল শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনৈতিক চাকা সচল রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৈকা প্রতীকে ভোটদিয়ে হবে।

আরও পড়ুন: কেশবপুরে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

এছাড়া আরও উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খাইরুরুল আলম সরফরাজ, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ষ্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ফতিনাজ ফিরোজ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়াদার খান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মজিবর মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা