ছবি : সংগৃহিত
সারাদেশ

সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

মো. মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : দেশের খ্যাতনামা সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে রাজনীতির মাঠ উওপ্ত

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নারী নেত্রী ফজিলাতুন্নাহার বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এ সময় বক্তারা সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর হত্যার বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ এবং দ্রুত প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে দাবি জানান।

সে সঙ্গে দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা