সংগৃহীত ছবি
সারাদেশ

ময়লার নিচে চাপা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বায়েজিদ থানা এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে ময়লার স্তূপের নিচে চাপা পড়ে কামাল হোসেন (৪৮) নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আরেফিন নগর এলাকায় ময়লার স্তূপে প্লাস্টিক কুড়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

নিহত ব্যক্তি, বাড়ি ভোলা জেলায়। বর্তমানে তিনি লালদীঘির পাড় এলাকায় সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম বলেন, আজ বৃষ্টির কারণে সকালে আরেফিন নগর ডাম্পিং স্টেশন ময়লার স্তূপ ভেঙে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি চাকরির পাশাপাশি তিনি প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করতেন। নিহত কামাল হোসেনের ভাড়া বাসাও আরেফিন নগর এলাকায়। তিনি লালদীঘির পাড় এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। লাশ তার পরিবার গ্রামে নিয়ে গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা