সেই বায়েজিদের বাড়িতে হামলা
সারাদেশ

সেই বায়েজিদের বাড়িতে হামলা

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেফতার বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

সোমবার (২৭ জুন) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার লাউকা‌ঠি ইউনিয়ন তে‌লিখালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। তবে এতে হতাহত হয়নি কেউ।

স্থানীয়রা জানান, বায়েজিদ ঢাকায় থাকায় স্থানীয়ভাবে তেমন পরিচিত নন। পদ্মা সেতুর নাট খোলার পর সবাই জানতে পারে বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। এরপর অনেকেই তার বাড়ির খোঁজ শুরু করে। একপর্যায়ে বিকেল ৫টার দি‌কে একদল যুবক রড-লাঠি নিয়ে বায়েজিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

বায়েজিদের ভাবি হাদিসা আক্তার বলেন, ‘বিকেলের দিকে মেয়েকে নিয়ে ঘরে ছিলাম। এমন সময় হঠাৎ রামদা-কুড়াল নিয়ে অনেক ছেলেরা প্রবেশ করলে আমরা ভয়ে পাশের ঘরে আশ্রয় নেই। আমার ঘরের বেড়া কোপাইছে, ঘরের মালামাল ভাঙচুর করছে।’ হামলাকারীরা বায়েজিদের ভাইয়ের মোটরসাইকেলও ভাঙচুর করেন।

আরও পড়ুন: সেই বায়েজিদ ৭ দিনের রিমান্ডে

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ পায়। এতে দেখা যায় পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ ছাত্রলীগের আরও কয়েকজনকে।

এ বিষয়ে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বাংলাদেশের সব মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু। একজন ছাত্রলীগের সদস্য হিসেবে কোনো অবস্থাতেই বায়েজিদের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। সে কারণেই আজ ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু পরিবারের কাউকে পাইনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ বাড়িতে মূলত বায়েজিদ থাকেন না। এখানে থাকেন তার ভাই-ভাবি। তবে বিকেলে কে বা কারা এই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা

প্রসঙ্গত, বাসস জানায় পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দিলে সন্ধ্যায় সিআইডি ঢাকা বিভাগের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত মো: বায়েজিদ তালহা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা