সংগৃহীত ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা 

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে জেলায় ছুরিকাঘাতে আলমগীর (৩৮) নামে যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে তাকে হত্যা করা হয়। তিনি সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা বলেন, আলমগীর রাতে পরিবারের সঙ্গে নিজের রুমে ঘুমিয়ে ছিলেন। এ সময় ৫/৬ দুর্বৃত্ত বোরকা পরে এসে টিনশেড ভবনের দরজা খুলে ভেতরে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্ত্রী আছমা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠিয়েছে। আছমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা