সারাদেশ

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে চাঁদাবাজি, অপসাংবাদিকতা, ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। অবিলম্বে তাকে গ্রেফতার ও সংশ্লিষ্ট মিডিয়া হতে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শিবগঞ্জ এলাকাবাসী।

আরও পড়ুন: দারিদ্র্যমুক্ত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার আহ্বান

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিবগন্জ এলাকার মরহুম সিরাজুল ইসলামের ছেলে আব্দুল লতিফ লিটু সাংবাদিক হওয়ার মতো কোন যোগ্যতা না থাকার পরও ’নিউজ টোয়েন্টি ফোর’ ও ’বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে। অপসাংবাদিকতার আশ্রয় নিয়ে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। শুধু নিজ এলাকায় নয়, গোটা জেলায় অপসাংবাদিকতার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফায়দা আদায় করে আসছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই মিথ্যা নিউজ করে ফাঁসিয়ে দেন।

আরও পড়ুন: নৌকাডুবিতে ১৪৫ জনের মৃত্যুর শঙ্কা

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকার মানুষসহ জেলার অধিকাংশ মানুষই তার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। তার পরিবারের লোকজনও তার অপসাংবাদিকতায় অতিষ্ঠ। সরকারি-বেসরকারি অফিসে গিয়ে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসী আরও জানান, লিটুর এমন কর্মকাণ্ডে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। এ ছাড়াও তার বিরুদ্ধে থানা ও আদালতে প্রায় ৩৫টি মামলা চলমান রয়েছে। প্রমাণ হিসেবে মানববন্ধনে ১১টি মামলার কাগজপত্র হাজির করেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুমা আদায়

এহেন অবস্থায় লিটুর নীপিড়ন হতে বাঁচতে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সেই সঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন অবিলম্বে তাকে চাকরিচ্যুত করে ভালো একজন প্রতিনিধি নিয়োগের দাবিও জানান এলাকাবাসী। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী মানুষজন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা