সারাদেশ

আগুনে পুড়ে প্রাণ গেল ২ শিশুর

সান নিউজ ডেস্ক: রাজবাড়ীতে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

বৃহস্পতিবার (১৯ জানিয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হুসাইন (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুমা আদায়

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু রান্নাঘরে খেলা গিয়ে গ্যাস লাইট দিয়ে রান্নাঘরে আগুন লাগিয়ে দেন। আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ে। সেখানে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আগুনে দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন ইকরামের ছেলে হুসাইন মারা যান। অন্যদিকে ফরিদপুরে থাকা শিশু উজায়ফার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন রাতে উজায়ফা মারা যান।

মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, একই ঘরের মধ্যে তারা বসবাস করছিল। হাতের কাছে গ্যাসলাইট থাকায় তারা খেলাধুলার একপর্যায়ে রান্নাঘরে আগুন লাগালে তারা পুড়ে যান। বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাদ্রাসায় তাদের লাশ দাফন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা