সারাদেশ

টাঙ্গাইলে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ ফাউন্ডেশন ৬৫০টি শীত বস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুন: ইসরায়েলের লাগাম টেনে ধরার আহ্বান

শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার পৌর শহরের বিরামদি গ্রামের প্রিন্সিপাল ইবরাহীম খাঁর বাড়ির আঙ্গিনা থেকে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইবরাহীম খাঁর দৌহিত্র ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জুমা আদায়

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফলদা শরিফুননেছা বলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ডা. মোসাদ্দেক হাবিবের সহধর্মিণী শামীমা সুলতানা, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম তারিকুজ্জামান খাঁ কিংশুকসহ গ্রুপের এডমিনগণ, সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব বলেন, আমার নানা প্রিন্সিপ্যাল ইবরাহীম খাঁ একজন পরোপকারী এবং নিবেদিত প্রাণ সমাজসেবী ছিলেন। তাঁরই ধারাবাহিকতায় আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অবদান রেখে যাওয়ার চেষ্টা করছি এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ প্রাণহানি!

উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা