ছবি : সংগৃহিত
সারাদেশ

গ্রামীণ ব্যাংকের কম্বল প্যায়া হামার খুব উপকার হইলো

কামরুজ্জামান স্বাধীন,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের উদ্যোগে ৯টি শাখার ২৫০ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় তাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক উলিপুর এরিয়ার ব্যবস্থাপক সোহেল আহমেদ, গ্রামীণ ব্যাংক উলিপুর শাখা ব্যবস্থাপক আবু তাহের, গ্রামীণ ব্যাংক বামনের হাট শাখা ব্যবস্থাপক আজাদ আলী, গ্রামীণ ব্যাংক বজরা শাখা ব্যবস্থাপক সন্তোষ কুমার, গ্রামীণ ব্যাংক থানাহাট শাখা ব্যবস্থাপক আব্দুল হামিদসহ ৯টি শাখার ব্যবস্থাপকগণ।

আরও পড়ুন : সিরাজদীখানে পৃথক ৫ সড়কে ডাকাতের আতঙ্ক

পৌর শহরের নারিকেল বাড়ী এলাকার সংগ্রামী (ভিক্ষুক) সদস্য গ্রামীণ ব্যাংকের কম্বল পেয়ে খুশিতে আত্মহারা সত্তরোর্ধ্ব বৃদ্ধা তছিরন বেওয়া জানান, হামার নেপও নাই, তোষকও নাই। ঠা›ড্যাত কম্বল প্যায়া হামার খুব উপকার হইলো। তার সাথে সুর মিলিয়ে তহিরন বেওয়া একি কথা বলেন।

বজরা ইউনিয়নের ষাটোর্ধ্ব সাইয়্যাদুল ইসলাম জানান, কয়দিন থেকি যে ঠান্ডা পড়ছে কোনঠ্যাই বের হবার পাই না। কামাই ওজগার কিছুই নাই। ঠা›ড্যাত কম্বোলো কিনব্যার পাইনা। গ্রামোত কম্বল দিলে হামার নাম কাইও দেয়না। এইবার মুই প্রথম কম্বোল পানু।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

গ্রামীণ ব্যাংক উলিপুর এরিয়া ব্যবস্থাপক সোহেল আহমেদ বলেন, গ্রামীণ ব্যাংক বিশেষ করে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা