সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে কূপিয়ে জখম করেছে কয়েকজন মাদকসেবী।

আরও পড়ুন : সিরাজদীখানে পৃথক ৫ সড়কে ডাকাতের আতঙ্ক

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে৷ পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা৷ বর্তমানে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

জানা যায়, স্থানীয় একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।সাংবাদিক লিটু তাদের সম্পর্কে খোজ খবর নেওয়া শুরু করলে তারা টের পেয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। শনিবার সন্ধায় লিটু একটি চায়ের দোকানে থাকাকালে কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে টানা হেঁচড়া করে৷ এ সময় তাদের কয়েকজন সাংবাদিক লিটুকে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। সে মাথা সরিয়ে নিলে ধারালো অস্ত্র তার কানে লেগে কানটা দ্বিখণ্ডিত হয়ে যায়। সন্ত্রাসী রাশুসহ অনেকজনে তাকে হামলা চালায়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ইউপিডিএফ ডা‌কে সড়ক অবরোধ চলছে

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা