সারাদেশ

খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

আবু রাসেল সুমন (খাগড়াছ‌ড়ি): ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত খীসা গ্রুপের ডাকে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে সংগঠনটি খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দেয়।

আরও পড়ুন : স্টাফদের হামলায় লঞ্চের সুপারভাইজার নিহত

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলোকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাহারায় গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা পর্যন্ত চলবে এ সড়ক অবরোধ।

এ দিকে (সোমবার)১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যবৃন্দের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করার কথা রয়েছে। পর্যবেক্ষক মহলের মতে, মূলত: বিশ্ববাসীর কাছে পাহাড়ের চিত্র ভিন্নভাবে উপস্হাপনের অপকৌশলের অংশ হিসেবে এমন কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন : স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি জেলা সদরে চেঙ্গী স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা