সারাদেশ

ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এম.এ আজিজ রাসেল: ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতায় নারী দলের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার বিকালে সৈকতের ডিভাইন পয়েন্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নেপালকে ২-০ সেটে হারিয়ে মহিলা বিভাগে শিরোপা লুফে নেয় শ্রীলংকা নারী দল। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান হয়েছে উজবেকিস্তান নারী দল। তারা তাদেরই সতীর্থদের হারায়।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

কাল ৩০ ডিসেম্বর সকালে একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি ছিলেন। তিনি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্থান এই ৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল অংশ নেয়।

আরও পড়ুন:ক্যাসিনোতে ভয়াবহ আগুন, নিহত ১০

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেছেন, জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট আয়োজনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে দেশপ্রেম নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আমাদের নীল জলরাশির গর্বের বঙ্গোপসাগর আমাদের অহংকার। এর রক্ষণাবেক্ষণে দেশপ্রেমিক বাংলাদেশ নৌবাহিনী সদা তৎপর।

আরও পড়ুন: ব্যয় বাড়াতে উন্নয়ন কাজে বিলম্ব

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তিতায় বলেন, 'বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকাভাবে প্রসারিত হবে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।'

এসময় তিনি বলেন, 'সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য। তরুন প্রজন্মের পড়া‌শোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ২০ ভলিবল টিম কাতার, ইরাক ও চীনকে হারিয়ে এশিয়ায় পঞ্চম স্থান অধিকার করেছে। এর আগেও আমরা মালদ্বীপের সাথে সিরিজ জয় করেছি। গতকাল কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভলিবল দল। সফলতা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা