ছবি : সংগৃহিত
সারাদেশ
আমি আবার নির্বাচন করতে যাচ্ছি

আ’লীগের প্রার্থী হতে চান হিরো আলম

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের আলোচিত-সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ প্রভাবশালী আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন : মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

সম্প্রতি বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে এরই মধ্যে উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম জানান, ‘তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি।

হিরো আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা কাজ করছেন তাদের সুযোগ দিচ্ছেন। তাই আমিও উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো বলেও জানান তিনি।

আরও পড়ুন : রংপুরে সমস্যা আছে

তিনি আরও বলেন, যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন করব। যদি সুযোগ না হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেব।

আশরাফুল আলম ওরফে হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বলেও জানা যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন।

আরও পড়ুন : মাহিকে অনুমতি দেয়া হয়েছে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়।

পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নিয়েও হেরে যান হিরো আলম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা