সারাদেশ

অধ্যক্ষের অপসারণ চেয়ে মানববন্ধন

মনির হোসেন, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলাইমান হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: ক্যাসিনোতে ভয়াবহ আগুন, নিহত ১০

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষের শাস্তিসহ অপসারণ চেয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এ সময় এসএম মুসাব্বির হোসেন বলেন, আমি এই কলেজের জমি দাতা, আমার পরিবারে দুটি পদে চাকরি দেওয়ার কথা কিন্তু সে দেয়নি। এখন আমার সাথে কথা বলেন না অধ্যক্ষ।মুসাব্বির অভিযোগ করে আরও বলেন, টাকার বিনিময়ে সব নিয়োগ দিয়েছে অধ্যক্ষ সোলাইমান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করতে গিয়ে এলাকাবাসী মিছিল ও বিক্ষোভ করেন।

আরও পড়ুন: রংপুরে সমস্যা আছে

এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, উপবৃত্তি দেওয়ার নাম করে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, পরে খোঁজ নিয়ে জানতে পারি সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে। জানা গেছে, ভূয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করে, অস্তিত্বহীন ছাত্রছাত্রী দেখিয়ে নতুন বিভাগ খুলে বিভিন্ন কায়দায় অনিয়ম করে চলেছে এই অধ্যক্ষ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আতাউর রহমান, আঃ বাছেদ আবুল আকন্দ সহ অনেকে বক্তব্য রাখেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা