সারাদেশ

কুয়াশায় থাকলেও ভোটার উপস্থিতি ব্যাপক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: কুয়াশায় ঢাকা থাকলেও ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে বিষয়টি দেখা গেছে। তবে পুরুষদের উপস্থিতি বেশি থাকলেও মহিলারাও উপস্থিতিতে পিছিয়ে নেই। এ উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ভোটার উপস্থিতি বেশি থাকলে বৃদ্ধ ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় কয়েকটি কেন্দ্রে কিছুটা ধীরগতিতে চলছে ভোট।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন, বুড়াইচ ইউনিয়ন ও গোপালপুর ভোট গ্রহণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আলফাডাঙ্গা পৌরসভাতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬ টি ভোট কেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫শত ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে চলছে।

আলফাডাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে ৯জন ও তিনটি ইউনিয়নে ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ঠিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা