সারাদেশ

উলিপুরে বিজয় দিবস পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয়ের ৫১তম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতে ৫০ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল সাক্ষী ৭১'র গণকবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রভাতের শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় একটি বিজয় র‌্যালি শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বাঙ্গালী জাতির জনকসহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিবসটি নানা আয়োজনে উদযাপনসহ খেলাধুলার আয়োজন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা