সারাদেশ

নোয়াখালীতে মহান বিজয় দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি,নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৬টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে প্রথমে জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী প্রেসক্লাব, সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো.শহিদুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা