সারাদেশ

জিনের বাদশা সেজে লাখ লাখ হাতিয়ে নেন বাবুল!

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে ১ শত ২০ কোটি টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দিবে বলে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় বাবুল মিয়া নামের এক প্রতারক।

আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

বিষয়টি নিয়ে প্রতারণার শিকার কিতাব আলী বাদী হয়ে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার রাতে প্রতারক বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবীর ভুলসোমা গ্রামের সব্দর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) ওরফে ল্যাংড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাবুল নামে পরিচিত দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কাছে নিজেকে জ্বীনের বাদশা এবং স্বর্ণের পুতুল পাইয়ে দিয়ে রাতারাতি বড়লোক বানিয়ে দেওয়ার প্রতারণা করে আসছে। এরই মাছে ময়মনসিংহ জেলার ধৌবাউড়া উপজেলার বাগড়া থানার মো. কিতাব আলীর ছেলে মো. শওকত আলী (৪০) এর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়ে উঠে। সেই সম্পর্কের এক পর্যায়ে প্রতারক বাবুল নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে শওকত আলীকে ১ শত ২০ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দিবে বলে আশ্বাস দেয়। সেই আশ্বাসে শওকত লোভে পরে যায়। শওকত এমন লোভে পরার সুযোগে প্রতারক বাবুল গত মঙ্গলবার শওকতের কাছ থেকে হাতিয়ে নেয় ৬ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: মদ পানে ৩১ জনের মৃত্যু

এদিকে শওকত মোটা অংকের টাকা ও স্বর্ণের পুতলের আশায় অপেক্ষা করতে করতে দুইদিন চলে যায়। এ অবস্থায় শওকত প্রতারক বাবুলের কাছে গেলে তার টাকা ও পুতুল চাইলে বাবুল সময় ক্ষেপণ করতে থাকে। এদিকে বাবুল তার সাথে প্রতারণা করছে বিষয়টি বুঝতে পেরে বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন শওকত। সেই মামলার পর এস আই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে প্রতারক বাবুলকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রতারক বাবুলকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা