সারাদেশ

১৫ লাখ টাকা হাতিয়ে ভুয়া এনজিও উধাও

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে একটি ভুয়া আর্থিক বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাহকের ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

'সমাজ কল্যাণ সংস্থা' নামের কথিত ওই এনজিওটি ঋণ দেয়ার জন্য সঞ্চয় বাবদ আদায়কৃত অর্থ নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১০ ডিসেম্বর 'সমাজ কল্যাণ সংস্থা' নামে একটি এনজিওর পরিচয় দিয়ে কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের মাধবপুর, খরসূতি, বেলজানি, খাইরপাড়া গ্রামে গিয়ে ওই এনজিও’র জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। এনজিওটির প্রধান শাখা পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জাকোগ্রামে অবস্থিত বলে এনজিও’র লোকেরা গ্রামবাসীদের জানিয়েছিলেন। তারা সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করবেন বলে ঘোষণা দেন। এজন্য ঋণ প্রাপ্তির আগে ঋণ গ্রহীতাদের প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় করতে হবে বলে শর্ত জুড়ে দেন। এতে গ্রামের সহজ-সরল অভাবী মানুষেরা ওই শর্ত পূরণের জন্য ঋণ প্রাপ্তির আশায় লাখ প্রতি ১০ হাজার টাকা কথিত ওই এনজিওতে সঞ্চয় হিসেবে জমা রাখেন। তিনদিন এভাবে ওই চার গ্রামে সঞ্চয় সংগ্রহের পর ১২ ডিসেম্বর বিকেলের পর থেকে কথিত ওই এনজিও’র ভূয়া কর্মকর্তারা আদায়কৃত টাকা নিয়ে সটকে পড়েন।

আরও পড়ুন: মরুভূমি থেকে ২৭ লাশ উদ্ধার

ভুক্তভোগীরা জানান, প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামের ওহিদুজ্জামান বলেন, আমার ৩০ হাজার টাকা নিয়ে এনজিওটি পালিয়ে গেছে।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি

একই গ্রামের নবীর হোসেন বলেন, আমাকে দুই লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে আমার নিকট থেকে ২২ হাজার টাকা নিয়েছে। এখন তাদের খোঁজ নেই। আমরা তাদের নামও জানি না। ওই গ্রামেরই সাহেব আলী নামের নামের অপর এক ব্যক্তি জানান, দুই লাখ টাকা লোন দেয়ার কথা বলে তার কাছ থেকেও ২২ হাজার টাকা নিয়েছে। আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ দুই হাজার টাকা নিয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওহিদুজ্জামান বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি জিডি করেছেন।

আরও পড়ুন: পেরুতে জরুরি অবস্থা জারি

এ ব্যাপারে ময়না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে ক্ষতিগ্রস্ত কেউ আমার নিকট কোন অভিযোগ করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা