সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে মহান বিজয় দিবস পালিত 

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ সকল কর্মসূচি করা হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে বিজয় দিবস উদযাপন

এদিকে, সকালে পুলিশ লাইন মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে, সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় শকুনি লেকেরপাড়ে স্বাধীনতা অঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে ৫৩তম বিজয় দিবসে মাদারীপুরে ৬দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহম্মদ হাবিবুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুনির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, মাদারীপুর জেলা শাখা সংগঠক লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা