সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: সারদায় ২৫ এএসপিকে শোকজ

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে দীপক কাপাসিয়া (৪৫) ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫)।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা