সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : শান্তি সম্প্রতি উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ বির্নিমাণের প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যােগে খাগড়াছড়ি সদর উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : হালতি বিলে মিলল যুবকের লাশ

শুক্রবার (২০ ডিসেম্বর) শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমার সঞ্চালনায় ও সদর উপজেলা শাখার আহ্বায়ক রাপ্রুমগ এর সভাপতিত্বে-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, স্থায়ী কমিটর সদস্য মংশি মারমা।

আরও পড়ুন : লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত পরিবেশ সৃষ্টি করে সকলে ঐক্যমতের ভিত্তিতে দেশের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির সকল প্রতিনিধি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে সদর উপজেলার নতুন কমিটির তিনজনের নাম ঘোষণা করা হয়। মংখই মারমাকে সভাপতি, থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা