সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৭৪) মারা গেছেন।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান।

আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

আরও পড়ুন : সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা প্রদান করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা