সারাদেশ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে "দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন, এ শ্লোগানে ২০ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালন হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা কালেক্টরেট মাঠে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।

জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

আরও পড়ুন: মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩

মানববন্ধনে দুদকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি, বেসরকারি পর্যায়ের আম্বালা ফাউন্ডেশন, জেলা পল্লী শিশু ফাউন্ডেশন অব-বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অবস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, আম্বালা ফাউন্ডেশনের প্রোগাম ম্যানেজার মো. আলমগীর হোসেন জোয়ারদার, জোনাল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে চীনের চুক্তি

জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্তীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সে হিসেবে এবার ২০ তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। সরকারিভাবে ২০১৭ সাল থেকে দেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা