সারাদেশ

ট্রাক-পিকআপ ভানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আরও এক পিকআপ ভ্যান আরোহী গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

নিহত মো. হারুন ওরফে লিটন (৩৫) সুধারাম উপজেলার লালা নগরের মো.দুলালের ছেলে। সে একজন মাছ ব্যবাসায়ী ছিলেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালীর মাইজদী থেকে একটি ট্রাক সকাল ৮টার দিকে ফেনীর উদ্দেশে যাত্রা করে ওই সময় বিপরীত দিক থেকে আসা চৌমুহনীমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যান আরোহী মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও এক পিকআপ ভ্যান আরোহী আহত হয়। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার শিকার গাড়ি গুলো আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা