স্বাধীনতা বিরোধীদের নাশকতা রুখতে হবে
সারাদেশ

স্বাধীনতা বিরোধীদের নাশকতা রুখতে হবে

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা পূর্বের মত এদেশে নাশকতার পরিকল্পনা করছে। এই নাশকতা ঠেকাতে সকলকে সজাগ থাকতে হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুন : গাইবান্ধায় ১৪ লক্ষ টাকা জরিমানা

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ আহবান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন, এজন্য তাঁর প্রতি সকল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা চির কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা প্রতীককে বিজয়ী করতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে।

আরও পড়ুন : মেঘনায় মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

এদিন বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন, রহিম উদ্দিন, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম মুফতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান রমিজ উদ্দিন স্বপন, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তাদের উদ্যোগে এই দিবসকে কেন্দ্র করে কর্মসূচীর মধ্যে ছিল- জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালী ও দোয়া-মাহফিল।

আরও পড়ুন : ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

প্রসঙ্গত মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ ডিসেম্বর দিনগত রাতে মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধার নিকট গৌরীপুর থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পন করলে গৌরীপুর হানাদার মুক্ত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা