সারাদেশ

মেঘনায় মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার দুপুরে একটি জিডি করা হয়েছে।

আরও পড়ুন : প্রস্তুত থাকুন সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় তৈরী এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন : খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১২০০ শিক্ষার্থী

এসপি আরও জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা